Tuesday, January 31, 2023

 

স্পেশাল মসলা দিয়ে একবার এভাবে বানিয়ে দেখুন দারুন টেস্টি টমেটো ডাল, খেতে লাগবে অসাধারণ সুস্বাদু




নিজস্ব প্রতিবেদন: আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটি খুবই সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। যেকোনো দিনে আপনারা কিন্তু সহজেই আমাদের আজকের রেসিপি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি হল টমেটো ডালের রেসিপি। আসুন আর সময় নষ্ট না করেই রেসিপিটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

টমেটো ডাল তৈরির জন্য কি কি করবেন?

প্রথমেই পরিমাপ অনুযায়ী আপনাদের মসুর ডাল নিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে জল বসিয়ে ডাল গুলোকে তার মধ্যে দিয়ে দিন। কিছুক্ষণ পরেই দেখবেন জলের উপরের অংশে একটা ফেনা চলে এসেছে। এই ফেনাগুলোকে তুলে ফেলে দিলে কিন্তু ডালের টেস্ট দুর্দান্ত হয়।

মাঝারি আঁচে আপনাদের ডাল সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর যা কিছু হোক দিয়ে ভালোভাবে ডাল ঘেটে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো জল ব্যবহার করে ডাল পাতলা করে নিন। এবার ডালের মধ্যে স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে এটাকে ফুটিয়ে নিন।

হলুদের কাঁচা গন্ধ যাতে না থাকে এমন ভাবে ফোটাতে হবে। এবার রান্নাতে টমেটো ব্যবহার করার জন্য কাঁচা টমেটো পাতলা করে কেটে নিতে হবে। কাঁচা টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অন্যান্য সমস্ত পুষ্টি উপাদান রয়েছে।তাই পাকা টমেটোর থেকেও কিন্তু এটা বেশি উপকারী।

টমেটো কেটে নেওয়ার পর একে একে কাঁচা লঙ্কা,পেঁয়াজ আর রসুন কেউ কুচি করে নিতে হবে। ডাল ভালোভাবে ফুটে গেলে আপনাদের ফোড়ন দিয়ে দিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল যোগ করুন এবং দুটো শুকনো লঙ্কা তাতে ফাটিয়ে দিন।

তারপর এতে এক চিমটে সরষে, এক চিমটে কালো জিরে এবং সামান্য পরিমাণে রাধুনী ব্যবহার করুন। রাধুনী ব্যবহার করলে কিন্তু ডালের টেস্ট অসাধারণ লাগবে। এবার রসুন, হাফ চা চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি যোগ করে হালকা নাড়াচাড়া করুন।

এগুলো দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই। নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি যোগ করে দিন। কাঁচা টমেটো যোগ করে আবারো কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করুন। এবার ডালের মিশ্রণটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ আপনাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এই ফুটিয়ে নেওয়ার কাজটি করবেন। ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম এই রেসিপিটি পরিবেশন করুন।ভাতের সাথে তৈরি এই স্পেশাল মশলার টমেটো ডাল খেতে কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না।।

No comments:

Post a Comment